অপসংস্কৃতির কবলে ঈদ উৎসব
ওয়াহিদ জামান
ঈদের ৩য় দিন। বিকেল ৫টা ৩০। বাসা থেকে বের হয়ে রাস্তায়। হাঁটছি। হাঁটার উদ্দেশ্যেই হাঁটছি। এভাবে মিনিট বিশেক। পৌঁছলাম মুড়াপাড়া ফেরীঘাট। এখান দিয়ে বয়ে চলা নদীটির নাম শীতলক্ষ্যা। সেই শীতলক্ষ্যা। যেখানে মাঝে মধ্যেই ভেসে ওঠে অজ্ঞাতনামা লাশ। ক্ষত-বিক্ষত লাশ। বস্তা-বন্দি লাশ।বুঝতেই পারছেন, এটা গুমরাজ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ফেরীতে উঠে পড়লাম। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর নদীটির দুই ধারে সারি সারি নৌকা।



